1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

গীতিকার বি এন রুবেল-এর দুটি গান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

* সেই আশাতে

বাড়ি গাড়ি করবো আমি
সেই আশাতে দিন কাটাই —//
আজরাইল আসিয়া জানি
কোনদিন আমায় নিয়া যায় –ঐ

সাজাইয়া এই বাড়ি গাড়ি
কয়দিন করবো বাহাদুরি ___//
পাড়ের পুঁজি নাহি করি
হবে জানি কি উপায় —-

ওরে স্ত্রী পুত্র -নাতিপুতি
কেউ হবে না সঙ্গের সাথী –//
সবাই তোমায় দিবে ফাঁকি
এই ভাবনায় দিন কাটাই—-ঐ

পাগল বি এন রুবেল কয় ভাবিয়া
ভোলা মন যাও সাবধান হইয়া –//

সময় থাকতে ধর না গিয়া
পারের মাঝি বীন বাজায় —ঐ

* সাধুগিরি

টুপি জুম্ববা লম্বা দাড়ি
নাম লাগাইছো মুসলমানি –//
পরের হক নষ্ট করে
দেখাও কতো সাধু গিরি (ঐ)
১.
নামাজ পড়ে মসজিদ তে
দাগ লাগাইছো এই কপালে– //
লোক সমাজে দেখা ও তুমি
পাঁচ ওয়াক্ত নামাজি –পড়ি – (ঐ)

ওরে আগে করো কলব তাজা
পরে করো নামাজ রোজা –//
পাইবা তুমি রাস্তা সোজা
নামাজে আল্লাহর দিদার –ঐ

পাগল বি এন রুবেল এই ভাবিয়া
তাইতো গেলাম বানী লেখিয়া—–//
আজকে মরলে কালকে দুই দিন —-
ইয়া নাফসি বলবে সর্ব জনে —–ঐ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com