* সেই আশাতে
বাড়ি গাড়ি করবো আমি
সেই আশাতে দিন কাটাই ---//
আজরাইল আসিয়া জানি
কোনদিন আমায় নিয়া যায় --ঐ
সাজাইয়া এই বাড়ি গাড়ি
কয়দিন করবো বাহাদুরি ___//
পাড়ের পুঁজি নাহি করি
হবে জানি কি উপায় ----
ওরে স্ত্রী পুত্র -নাতিপুতি
কেউ হবে না সঙ্গের সাথী --//
সবাই তোমায় দিবে ফাঁকি
এই ভাবনায় দিন কাটাই----ঐ
পাগল বি এন রুবেল কয় ভাবিয়া
ভোলা মন যাও সাবধান হইয়া --//
সময় থাকতে ধর না গিয়া
পারের মাঝি বীন বাজায় ---ঐ
* সাধুগিরি
টুপি জুম্ববা লম্বা দাড়ি
নাম লাগাইছো মুসলমানি --//
পরের হক নষ্ট করে
দেখাও কতো সাধু গিরি (ঐ)
১.
নামাজ পড়ে মসজিদ তে
দাগ লাগাইছো এই কপালে-- //
লোক সমাজে দেখা ও তুমি
পাঁচ ওয়াক্ত নামাজি --পড়ি - (ঐ)
ওরে আগে করো কলব তাজা
পরে করো নামাজ রোজা --//
পাইবা তুমি রাস্তা সোজা
নামাজে আল্লাহর দিদার --ঐ
পাগল বি এন রুবেল এই ভাবিয়া
তাইতো গেলাম বানী লেখিয়া-----//
আজকে মরলে কালকে দুই দিন ----
ইয়া নাফসি বলবে সর্ব জনে -----ঐ