পুলিশ জানায়, এক তরুণীর দায়ের করা এজাহারের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়, ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আফতাব মজুমদার। পরে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে তিনি জানতে পারেন, আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত।
এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারা অনুযায়ী চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর বুধবার (২২ জুলাই) বিকেলে অভিযুক্তকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও অভিযোগের সত্যতা যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









