1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সৌদিতে গণমাধ্যম কর্মীদের সাথে প্রবাসী কেন্দ্রের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মো. ইমন আলী সৌদি আরব : রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৭-২০২৬ কি কি কাজ করছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস সে বিষয়ে ২৯ জুলাই বুধবার রাত ১০:৩০ টায় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা রাজধানী রিয়াদের বাথা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের কি কি সেবা দেয়া হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ তারেক। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার শওকত উল্লাহ রিপন , জন্ম নিবন্ধন সহকারী অফিসার আব্দুল্লাহ ফুয়াদ সহ কর্মকর্তা বৃন্দ। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ২০১৭ থেকে ২৬ সালের জুলাই পর্যন্ত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের পাসপোর্ট সেবা সহ সরকারের বিভিন্ন সেবা প্রদান করেছেন ১৫ লক্ষ প্রবাসীদের সেবা দেয়া হয়েছে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন প্রবাসী সেবা কেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকায় যে কোন সময় সেবা নিতে পারছেন প্রবাসে কর্মরত বাংলাদেশীরা। একইভাবে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দেওয়া হয় প্রবাসী বাংলাদেশীদের। যাদের এম আরপি পাসপোর্ট এর মেয়াদ এক বছর থেকে ২ বছর রয়েছে তাদের এই মুহূর্তে ই পাসপোর্ট অনলাইন আবেদন করার প্রয়োজন নেই বলে জানান – মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। অঞ্চলভিত্তিক প্রতিটি প্রাদেশিক অঞ্চলেই প্রবাসীদের সময়ের প্রতি গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার লক্ষ্যে প্রায় ২৫ টি অফিসের মাধ্যমে প্রবাসী সেবা কেন্দ্র সেবা দিয়ে যাচ্ছে বলে গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন কর্মকর্তারা। ই পাসপোর্ট অনলাইন আবেদন , জন্ম নিবন্ধন সংশোধন আবেদন, এনআইডি আবেদন সহ সব ধরনের সেবা নিতে পারছেন প্রবাসীরা। মাত্র ২০ রিয়ালের মাধ্যমে ই পাসপোর্ট অনলাইন আবেদন করতে পারছেন প্রবাসী বাংলাদেশীরা। পাসপোর্ট সেবাকে সহজ করতেই বাংলাদেশ সরকার কাজ করছে আন্তরিকভাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com