1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও জামায়াত নিষিদ্ধের দাবি প্রেস ইউনিটির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের উপর হামলার নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেস ইউনিটির পক্ষ থেকে ইউনিটির চেয়ারম্যান চন্দন সেন পলাশ, ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দীন আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, বিরোধী দল থাকা অবস্থায়ই সাংবাদিকদের উপর হামলা প্রমাণ করে যে, জামায়াত-যুদ্ধপরাধীরা ক্ষমতায় আসলে সারাদেশে সাংবাদিক সমাজকে এক এক করে খুন করা শুরু করে দেবে বলে আশঙ্কা করছি। এমতবস্থায় যুদ্ধাপরাধী-দেশ বিরোধী সংগঠনটিকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহ অব্যাহত রাখার পাশাপাশি সহিংসতামুক্ত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে তারেক রহমান সরকার দায়িত্ব পালন করবে বলে আশা করি। তা না হলে দেশ, মানুষ, স্বাধীনতা, শিক্ষা, সমাজ, সভ্যতা হুমকির মুখে পরবে; যা জাতিকে ক্ষতিগ্রস্থ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com