
স্টাফ রিপোর্টার : হিয়াজুড়ির পীর সৈয়দ মঈনুদ্দীন টিপু বলেছেন, নতুনধারার সাথে সংহতি জানিয়ে ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসি চাইছি । জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি নতুনধারা বাংলাদেশ
এনডিবি আয়োজিত ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে উপরোক্ত কথা বলেন। নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য গত ২১ মাসে লাগাতার মাজার-খানকাসহ বিভিন্ন দরবারে হামলার পাশাপাশি সহিংসভাবে বেশ কিছু হক্কানী আলেম-মাশায়েখ ও পীরকে হত্যা করে তারা প্রমাণ করেছে জুলাই ছিলো লুটপাটের, ক্ষমতার ভাগিদার হওয়ার আর দেশকে ধ্বংস করার চক্রান্ত।