স্টাফ রিপোর্টার : গ্যাসসহ চলমান সমস্যা সমাধানের দাবিতে ‘শান্তি সমাবেশ ও চুলা মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ব্রাহ্মণবাড়িয়া শাখা

নতুনধারার উপদেষ্টা মো. বাবুল মিয়ার সভাপতিত্বে ও আহবায়ক হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় অনৃষ্ঠিত সমাবেশে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, শাখা সদস্য সচিব জুয়েল মিয়া, আবদুর রুক, মজিবুল পাঠান, মো. সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, তিতাস গ্যাসের খনি যে জেলায় সেই ব্রাহ্মণবাড়িয়া বাতির নিচে অন্ধকারের মত যুগের পর যুগ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এই সমাধানের জন্য না আগে কোনো উদ্যোগ ছিলো, না এখন আছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি ব্রাহ্মণবাড়িয়া বাসীর গ্যাস সুবিধা দেয়ার দাবিতে আজকের এই চুলা মিছিল থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে সমাধানের দাবি জানাচ্ছে। দাবি না মানলে জনগণকে সাথে নিয়ে ডিসি অফিসের সামনে আমরণ অনশন করা হবে বলেও জানান নতুনধারার এই রাজনীতিক।