দিবসটির প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র্যালী বের করেন, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জিয়া ভাস্কর্য ও স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নেতারা স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।