1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মানিকছড়িতে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘মরহুম আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাইসাব এন্টারপ্রাইজ ও রাজপাড়া মৈত্রী যুব সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ৩-১ গোলের ব্যবধানে রাজপাড়া মৈত্রী যুব সংঘকে পরাজিত করে হাইসাব এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে কামাল উদ্দিন দিপ্তরের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল ইসমাইল শামস আজিজি, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মীর হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং খেলাটি ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com