1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

২ সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রাখাইনের মংডুতে নতুন করে জান্তাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য চেষ্টা করছেন রাখাইনের রোহিঙ্গারা। 

এমন পরিস্থিতিতে শুক্রবার (৫ জুলাই) ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টানা কয়েক দিন ধরে মংডুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। তার মধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে ৩৩ জন যাত্রীবোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সশস্ত্র সদস্য ও ৩১ জন রোহিঙ্গা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, ৩৩ জন রোহিঙ্গা সেন্টমার্টিনে ভিড়েছে শুনেছি। বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com