1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

তারুণ্য টেলিভিশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি :

তারুণ্য টেলিভিশনের ইফতার ও দোয়া মাহফিলে বরেণ্য ব্যক্তিবর্গ বলেছেন, হলুদ সাংবাদিকতায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে! শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও তরুণময় সম্ভাবনায় পথচলা নরসিংদীর প্রথম আন্চলিক টেলিভিশন-‘তারুণ্য টিভির ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। সোমবার নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজে নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড.মশিউর রহমান মৃধার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। তারুণ্য টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক মো.মাহবুব আলম ও কবি আল আমিনের উপস্থাপনায় আয়োজনে প্রেরণা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান। এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস মোজাম্মেল হক লাবলু, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, বোখারী লুঙ্গীর পরিচালক আসাদুজ্জামান আসাদ, আলিফ লুঙ্গীর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ভূঁইয়া সুমন, উত্তরণ সভাপতি কে এইচ খলিলুর রহমান আপেল, জেলা প্রশাসন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, নরসিংদীর নবকন্ঠের প্রধান সম্পাদক শান্ত বনিক, নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন এর সভাপতি ডা.মহিউদ্দিন রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাইয়ুম, কবি সাইফুল ইসলাম, প্রিন্সিপাল এম বিলাল হুসাইন, প্রিন্সিপাল হাসিবুর রহমান অনিক, ইন্জি.ইশতিয়াক আহমেদ রিমন, শিবপুর উপজেলা বিএনপির সদস্য আলমগীর কবির যুবরাজ, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান ওমর, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, কবি নূর মোহাম্মদ অভি,কবি পুলক আহমেদ, বেঙ্গল টিভির ব্যবস্থাপনা পরিচালক নাদিম মাহমুদ, ফেস দ্যা পিপল এর নরসিংদী প্রতিনিধি মাজহারুল ইসলাম, উন্মোচন সাহিত্য পরিষদের স্থায়ী কমিটির সদস্য মো: মোরাদ ভূঁইয়া, নোবিপ্রবি তে আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারন সম্পাদক আতিকুর রহমান, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সায়েমসহ নরসিংদীর সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি,ব্যবসা বাণিজ্যের বিশিষ্টজনেরা। এসময় অতিথিরা বলেন-‘গণমাধ্যম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেও হলুদ সাংবাদিকতায় সবাই অতিষ্ঠ। তারুণ্য টেলিভিশনের মত সৃজনশীল মিডিয়াগুলো সেই জায়গায় দাঁড়িয়ে জনগনের জন্য কথা বলতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com