1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে রেনেসাঁর আলোচনা সভা ও সংবর্ধনা 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ৩১ ডিসেম্বর পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড.  রুমন রেজা।
সংগঠন এর সভাপতি মোখলেসুর রহমান তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুয়া থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো : শহিদুল ইসলাম রতন, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সদস্য সচিব মো : দেলোয়ার হোসেন দেলু, চুটকি ছড়ার জনক মালেক মাহমুদ, নজরুল গবেষক মো: হুমায়ুন কবির, পাগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, অঙ্কুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি এম এ জাহের মোল্লা, পাগলা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো আরিফুল ইসলাম, মিজানুর রহমান,সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক,স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা ও মুন্সিবাগ সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো : মিজান মোল্লা।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী সহ জুলাই আগষ্ট বিপ্লবে সম্মুখ নেতৃত্বে অগ্রণী ভুমিকা রাখায় সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com