1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

তোমাদের গ্রামে সকাল -শামীম পাটোয়ারী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

তোমাদের গ্রামে গিয়ে দেখি
আশ্চর্য, সেখানেও সকাল হয়।
বালিকার বুকের মতো সাদা
শ্মশ্রুমণ্ডিত বুজুর্গের ন্যায়
সূর্য উঠে দাঁড়ায়
তোমাদের ছাদের কার্নিশে
অথচ তার দীপ্র কিরণ ভেদ করে না
আমার অন্তর।
অবশ্য কারাগারে সূর্যকিরণ কাম্য নয় কারো
তথাপি সূর্যকেন্দ্রিক পৃথিবী ঘূর্ণনের
নিয়ম জানা থাকলে
তুমি এটুকুও জেনো-
আমাদের গ্রাম অন্ধকার করেই
তোমাদের গ্রাম আলোকিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com