আহমদ আল কবির চৌধুরী : সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০ নং জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুন নুর গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবার দৈনিক পূর্বাভাসকে জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে তিনি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য

সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তাঁর সন্ধান কামনা করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে।