
নিজস্ব প্রতিবেদক : স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক চৌধুরী জীবন । গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি ছিল তারকাখচিত ও আবেগঘন।
গণমাধ্যমে নিষ্ঠা, সততা ও দীর্ঘ অভিজ্ঞতার অনন্য স্বীকৃতি হিসেবে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হয়েছেন প্রবীণ প্রথিতযশা সাংবাদিক চৌধুরী জীবন (মো. মাহবুব আলম চৌধুরী)। সাংবাদিকতার এই পথিকৃৎ বর্তমানে জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি (ক্রাইম) এবং ক্রাইমনিউজবিডি২৪ডটকম-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই তারকাখচিত আয়োজনে দেশের বরেণ্য ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫; গুণীজনদের সম্মাননা উৎসব- জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন–এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল সত্যিকারের গুণীজনদের মিলনমেলা। প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মো. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ, উপদেষ্টা (অনুষ্ঠান), এটিএন বাংলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), এবং সুপারহিরোখ্যাত অভিনেতা ডি.এ তায়েব।