1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

মানবতার ফেরিওয়ালা নাসির উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার রুখতে সোচ্চার এলাকাবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের দানবীর, শিক্ষা অনুরাগী, সমাজ সংস্কারক এবং মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ। ১৯৯৩ সাল থেকে প্রায় ৩০ বছর ধরে তিনি নিজ অর্থায়নে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। সমাজসেবায় অসামান্য অবদান নিজ গ্রামে ১০০টিরও বেশি টিনশীট বিল্ডিং/বাড়ি নির্মাণ করে অসহায় ও দরিদ্র মানুষদের পুনর্বাসন করেছেন। সমাজের আধুনিকায়নে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করেছেন, যার ব্যয় কোটি টাকারও বেশি। নিজস্ব উদ্যোগে পরিচালিত একটি মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হতদরিদ্র ছাত্রছাত্রীদের নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। এলাকার নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো রাস্তা সংস্কার করেছেন, যা সমাজকে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। ষোলগ্রাম সম্মিলিত বগাদি কান্দাপাড়ায় তিন তলা বিশিষ্ট মাদ্রাসা ও এতিমখানা স্থাপন করেছেন। শিক্ষার আধুনিকায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কার ও শিক্ষাখাতে অনুদান প্রদান করেছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। শিবপুর থানার নরসিংদী জেলায় “আনন্দমেলা” নামে একটি বিদ্যাশ্রম প্রতিষ্ঠা করেছেন (০৭ ফেব্রুয়ারি ২০২৩)।

অপপ্রচার ও ষড়যন্ত্র

২৮ ফেব্রুয়ারি, আনুমানিক রাত ৯:৩৮ মিনিটে  স্থানিয় ভূমিদস্যু-মামলাবাজ আমিনুল ইসলাম নিজের ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনাব নাসির উদ্দিন আহমেদকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেন। তিনি নাসির উদ্দিন আহমেদকে রাজনৈতিকভাবে চিহ্নিত করতে তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রচার করেন। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই সম্পৃক্ত ছিলেন না। খড়িয়া বাজার চার রাস্তার মোড় হতে নোয়াকান্দী/ হাসপাতাল রোড় পযন্ত মূল সড়কের রাস্তা নাছির উদ্দীন সাহেরের জায়গা দিয়ে নেওয়া হয়েছে। আমিনুল তার নিজের স্বাথ হাসিলের জন্য নাছির উদ্দীন হালতের জায়গা মধ্যে আমিনুল অবৈধভাবে দেওয়াল নিমান করেন। পরবর্তীতে এ বিষয় নিয়ে নাসির উদ্দিন এর সাথে আমিনুল বাকবিতন্ত্রে ঝড়ায় বলে গণমাধ্যমকে স্থানীয় ৬নং ইউ,পি সদস্য জানায়। জনাব নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমের সাথে কথা বলে নিশ্চিত করেছেন যে, ফ্যাসিবাদী সরকারের সময়ে তিনি সমাজের উন্নয়নে কাজ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ চেয়ারম্যানের বাধার সম্মুখীন হন। এছাড়া, এলাকার উন্নয়নে তার কর্মকাণ্ডে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। তিনি বহু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছবি তুলতেন, যা রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়েছে। বর্তমানে বিএনপির একটি পক্ষ তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে প্রচার করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। মূলত, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও জনসেবার পথ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বরং তিনি সমাজসেবা ও মানবকল্যাণকেই জীবনের প্রধান লক্ষ্য হিসেবে ধরে রেখেছেন এবং আজীবন মানুষের সেবায় কাজ করে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com