
নরসিংদী প্রতিনিধি
মাধবদীতে মামলাবাজ-ভূমিদস্যুর হাত থেকে মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগি পরিবারের সদস্যরা। জানা গেছে, নরসিংদীর মাধবদীতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্ব ভাবে জমি দখল, মালামাল লুটপাট বিচারের দাবিতে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মাধবদী থানা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাইফুল রহমান ,
লোকমান হোসেন, আতিকুর রহমান, রিফাত হোসেন, মুক্তি বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে ভুয়া খারিজ ব্যবহার করে তাদের পৈতৃক সম্পত্তি পেশি শক্তি ব্যবহার করে জোর পূর্বক ২টি চার চালা বিশিষ্ট দোকান ও লুটপাট করে যেমন(লোহার দরজা,জানাল টিউবওয়েল,মোটর, কনকট্রাকশ লোহার শীট, রট, ১০ গাড়ি ইটসহ) জমি দখল করে নেয়, প্রায় ১৫লাখ টাকার মালামাল করে নিয়ে যায়। অভিযুক্ত নোয়াকান্দী গ্রামের আমিনুল ইসলাম(৪০), মো. মাসুদ মিয়া(৩৭), শামিম কবির লিটন(৩৭), খোকন মিয়া (৩৫), মো. হারুন মিয়া, মিয়া(৩৬), মতিন মিয়া(৪৫), আবু কালাম(৩০), সাইফুল ইসলাম(২৬) ও আবু সাঈদ(৩০) ও আরিফ মিয়া(৩৮) সহ তাদের সাঙ্গুপাঙ্গুরা। এসব বিষয়ে আইন প্রশাসনকে অবগত করেও কোন প্রতিকার পায়নি তারা। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবাদ করা হলে প্রাণ নাশের হুমকি ও এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিবে উচ্ছেদ করে দিবে বলে জানায়। তারা বিগত আওয়ামী লীগের আমল থেকে ২০১২ সাল থেকে দীঘ ১৩ বছর যাবৎ ১৮-২০টি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে এবং তাদের ব্যক্তিগত স্বাথ হাসিলের উদ্দ্যেশে আমিনুল ইসলাম ও শামিম, কবির লিটন, ও আবু কালাম বাদী হয়ে হয়রানি মূলক ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী সহ একাধিক আদালতে ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ৫ আগস্টের পর পুনরায় দোকানপাট জ্বালিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গেফতারি পরোয়ান জারি করে দোকান পাট ও জমির থেকে দূরে সরিয়ে ও ভয়ভীতি দিখিয়ে ভুক্তভোগীদে বাড়ি ছাড়া করেছে অভিযুক্তরা। এ জমি মালিক আমিনুল ইসলাম ১৩.৫০ শতাংশ। কিন্তু সে (আহসানউল্লাহ+সাইফুলদের) জমিসহ ২৬.৫৪ শতাংশ ভূয়া নাম জারি করে নেয়। এ জমি নিয়ে আদালতে মিসকেস/ খারিচ মামলা চলমান রহেছে। আমিনুল এ জমি নিয়ে এখনো সে কোন আদালত মামলা করেনি। উভয় পক্ষকে ৫ আগস্ট এর পর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের কাগজপত্র নিয়ে উকিলের মাধ্যমে মীমাংসা করার কথা বলেন আমিনুল তাদের প্রতিশ্রুতি দেয় তারা মীমাংসায় যাবে। কিন্তু ৯ আগস্ট তারা জোরপূর্বভাবে তাদের পেশি শক্তি ব্যবহার করে দোকানপাট লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয়।পরবর্তীতে অন্য মান্য ব্যক্তিরা দুঃখ প্রকাশ করেছে আমিনুলের এই কর্মকাণ্ড দেখে সে রাষ্ট্রের কোন আইন বা সংবিধান মানতের নারাজ। আমিনুল ও তার সহযোগীরা এলাকার মধ্যে ভূমিদস্যুতা ও চাঁদাবাজি কর্মকান্ড শুরু করেছে তাই এলাকার সবস্তরের জনগণ হয়রানি শিকার হচ্ছে। আরো বলেন আগামী ১৫ দিনের মধ্যে তাদের সমস্যাগুলোই সমাধান না হলে ভুক্তভোগী পরিবারগন মাধবদী থানা প্রেসক্লাবের সামনে গণ অনশনে বসবে। এমতাবস্তায় নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় করে সংবাদ সম্মেলন করেতে বাধ্য হয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।