
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে এই মতবিনিময় সভা পৃথকভাবে অনুষ্ঠিত হয়। 
প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা তাসলিমের সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ হয়। এ সময় তাঁকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তাঁর জকিগঞ্জে দায়িত্বপালনকালে অসাধারণ কার্যক্রমের জন্য একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ফেরদৌস জামান সিদ্দিকী এবং ইউএনও কার্যালয়ের সিও এমএ ফাত্তাহ। পরে জকিগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ওসি মুন্না প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন। জবাবে সাংবাদিকরা জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ক্রীড়া সম্পাদক লিমন তালুকদার, তথ্য প্রযুক্তি সম্পাদক আহমদ আল মনজুর এবং নির্বাহী সদস্য আহমদ হোসাইন আইমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুশ শহীদ শাকির, আজাদুর রহমান, জাকির আহমদ, সাইফুর রহমান ও মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ। এই মতবিনিময় সভাগুলোতে জকিগঞ্জের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।