1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নবীন-প্রবীন শিল্পীদের পদচারণায় মুখরিত নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে
সোনিয়া দেওয়ান প্রীতি, নারায়ণঞ্জ : সম্মিলিত নাট্যকর্মী জোটের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নবীন-প্রবীন শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থক ও ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
আগামী ৭ ডিসেম্বর তৃতীয়বারের মত অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ১৬টি পদে এবারই প্রথম রেকর্ড সংখ্যক প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র জমা দেন। যাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন তরুণ এবং উচ্চশিক্ষিত।

তবে বিরোধী প্রার্থী না থাকায় ৮টি পদে ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শিল্পীরা। ফলে আগামী ৭ ডিসেম্বর বাকি ৮টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানান নির্বাচন কমিশনারের সচিব এম আর হায়দার রানা।

তিনি বলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক এসএম সাজিম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক শাহজালাল মন্ডল, প্রচার সম্পাদক শেখ ফারুক উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন, মহিলা সম্পাদক জিয়াসমিন আক্তার ডলি ও নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ রফিক।

এছাড়া সভাপতি পদে মাসুমুল হক সোহেল ও মাসুদ রানা মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পদে মেহেফুজুর রহমান, সহ-সভাপতি পদে মোঃ বাবুল ও মিজানুর রহমান খোকন, সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমেদ সেন্টু ও কবির প্রধান, সহ-সাধারণ সম্পাদক পদে মডেল হৃদয় খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড. এফ এম ফরহাদ ও আবদুল মান্নান সাগর সহ মোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে প্রবীন শিল্পীরা প্রত্যাশা করছেন- বিগত সময়ে কমিটিতে থেকে তারা যেভাবে অসহায় দরিদ্র শিল্পী সহ গোটা শিল্পী সমাজের পাশে ছিলেন, একইভাবে নির্বাচিত নতুন কমিটিতে যারা আসবেন, তারাও শিল্পীদের সুখে দুঃখে পাশে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com