1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চ, টিভি এবং সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্য হারিয়ে গাছের নিচে শুয়ে আছেন। সাজ্জাদ হোসেন নামের এক ব্যাক্তি তার নিজস্ব ফেসবুক ওয়ালে সমু চৌধুরীর কয়েকটি ছবি পোস্ট করেছেন।আর সেই ছবির ক্যাপশনে বলা হয়, মুখী শাহ্ মিসকিন মাজারে গফগাঁও, ময়মনসিংহে,শাহ্ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমি উনার আত্মীয় স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই গুণী ব্যাক্তিটিকে সাহায্য করুন। যেন উনি, উনার প্রিয়জনদের কাছে সুস্থ ভাবে ফিরে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com