1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কালাইয়ে বীজ ব্যবসায়ী ও সার ডিলারদের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন রবি মৌসুমে আলু ফসল উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় কিভাবে মানসম্মত বীজ ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা যায় সে লক্ষ্যে কালাই উপজেলার বীজ ব্যবসায়ী ও রাসায়নিক সার ডিলারদের সাথে কালাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ।

প্রধান অতিথি তার বক্তব্যে, ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি আইন মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানান এবং কোন অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন। এছাড়াও কৃষি কাজে ব্যবহৃত পণ্যে নিয়ে কৃষকদের যেন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান।

এ সময় সভাপতির বক্তব্যে কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষকদের বীজ ও সার প্রাপ্তিতে বাজারে যেন কৃত্রিম সংকট তৈরি না হয় এজন্য উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করবে। পাশাপাশি কালাই উপজেলার ব্যবসায়ীদেরকে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি করতে বলা হয়।

সভায় উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বীজ ও সার ডিলারগণ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com