1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কালাই ওমর কিন্ডার গার্ডেনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে
  1. কালাই(জয়পুরহাট প্রতিনিধি) :

কালাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডার গার্ডেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমীর আয়োজনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উক্ত বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এ আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ওমর কিন্ডার গার্ডেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমীর অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। বক্তব্যে ইউএনও মহোদয় শিক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং ওমর কিন্ডার গার্ডেন স্কুল এন্ড ওমর গার্ডেন একাডেমীর পরিবেশ, শিক্ষক ও শিক্ষার্থীদের আচার-আচরণ দেখে মুগ্ধতার কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

বিতর্ক অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, কালাই সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক হারুনুর রশিদ, কালাই ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, ক্ষেতলাল উপজেলার সরকারি সাইদ আলতাফুন্নেছা কলেজের ইংরেজি প্রভাষক মোবারক হোসেন ও নান্দাইল দিঘী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com