1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

কালাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও শামিমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিমা আক্তার জাহান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলো পরিদর্শন করেছেন।
শনিবার দিনব্যাপী পূজা মণ্ডপে গিয়ে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক খোঁজ খবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু মনীশ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার মহন্ত উপস্থিত ছিলেন। পুজা শুরুর দিন থেকেই তিনি নিয়মিত মণ্ডপগুলো পরিদর্শন করছেন।
ইউএনও পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পূজা শুরুর আগে থেকেই মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুধীজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা সমাবেশ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এবার উপজেলায় পাঁচটি ইউনিয়নে ২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com