হঠাৎ ফেসবুক বন্ধ! কি করে খাবে বট বাহিনী? মোমিন মেহেদীর প্রশ্ন
প্রতিবেদকের নাম:
-
প্রকাশিত:
শুক্রবার, ১২ জুন, ২০২৬
-
১০৮
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : হঠাৎ ফেসবুক বন্ধ! কি করে খাবে বট বাহিনী? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বিভিন্ন গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, এখন যদি দীর্ঘ সময়ের জন্য ফেসবুক বন্ধ
ঘোষণা করে, তাহলে তো বটবাহিনী না খেয়ে মরবে। কারণ তারা মসজিদ-মাদ্রাসা রেখে ফেসবুককে আকড়ে বাঁচার চেষ্টায় ছিলো। এখন তাদের সেই আশায়ও গুড়ে বালি। আমরা মনে করি ফেসবুক নয়, কর্মসংস্থান হওয়া উচিৎ বাস্তবিক ভার্চুয়াল নয়। উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎই বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ফেসবুক বিভ্রাট দেখা দেয়। এ সময় মোবাইল ও কম্পিউটারে একসঙ্গে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখা যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন