1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বিমানবন্দরে স্ক্যানিংয়ে উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :

ভুল করে একটি ম্যাগাজিন ব্যাগে ছিল, বললেন আসিফ মাহমুদ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেওয়া এই ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাড়িতে রেখে এলেও ভুল করে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে সেটি তিনি তার ব্যক্তিগত প্রটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন। মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। তিনি বলেন, ‘’নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই লাইসেন্সড অস্ত্র রেখেছি।’’ তিনি বলেছেন, ”সংবাদমাধ্যমকে চাপ দিয়ে এই বিষয়ে সংবাদ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তাঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com