1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কালাইয়ে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের কালাইয়ে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩.৩০ ঘটিকায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালাই নিউ দূর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, বিএনপি নেতা সোহেল তালুকদার, শামিম তালুকদার প্রমূখ।

খেলা পরিচালনা কমিটির আহবায়ক মহিবুল ইসলাম বলেন, এবার আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ দুটি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

“এ” গ্রুপে অংশগ্রহণকৃত দল হচ্ছে -(১) পীরগঞ্জ স্পোর্টিং ক্লাব, রংপুর (২) গোবিন্দগঞ্জ, গাইবান্ধা (৩) সৈয়দপুর কোচিং সেন্টার (৪) বগুড়া জেলা টিম।

“বি” গ্রুপে অংশগ্রহণকৃত দল হচ্ছে -(১) জয়পুরহাট পাকারমাথা (২) শেরপুর স্পোর্টিং ক্লাব (৩) বাফুফে টু-স্টার ফুটবল একাডেমি বোদা, পঞ্চগড় (৪) ধানমন্ডি, ঢাকা।

উদ্ধোধনী ম্যাচে পীরগঞ্জ স্পোর্টিং ক্লাব (রংপুর) একাদশ বনাম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২ গোলে পীরগঞ্জ স্পোর্টিং ক্লাব (রংপুর) একাদশ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) একাদশকে পরাজিত করে।
খেলা পরিচালনা সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মুকুল হোসেন এবং সামছুল হোসেন।
উদ্ধোধনী ম্যাচের খেলা দেখতে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com