1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

কল্লোল সংঘের ফুটবল কমিটি গঠন : চেয়ারম্যান মোশাররফ, সম্পাদক আরিফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : আসন্ন ঢাকা ২য় বিভাগ অনূর্ধ্ব- ১৮ ফুটবল লিগকে সামনে রেখে কল্লোল সংঘ এর ফুটবল কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোশাররফ হোসেন মাসুমকে চেয়ারম্যান ও সাবেক ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মোঃ জসিমকে দলীয় ম্যানেজার ও আরিফ মোহাম্মদ ফয়েজকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। গত শনিবার(২৭ জুন) সহ-সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আনোয়ারুল আজিম কাঞ্চন, মাসুদ পারভেজ, রুপম পাল, মাহাবুবুল আলম রাজিব, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, আনোয়ার হোসেন, হাজী নজির আহামদ ও রমজান আলী, নুর খান, মঞ্জুর আহামদ।

আগামী ৩ জুলাই থেকে ঢাকায় শুরু হওয়া ঢাকা ২য় বিভাগ ফুটবল লিগের ২য় দিন ৪ জুলাই কল্লোল সংঘ- নিজেদের প্রথম খেলায় মাঠে নামবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com