
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় কালাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শহিদুল ইসলাম লিফটনের সভাপতিত্বে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে যুবদল বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় এই সংগঠনের ভূমিকা আজও অপরিহার্য।
এছাড়া আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজউদ্দীন আহমেদ,উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলি,জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রতন চৌধুরী,মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম,পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমানসহ অনেকে।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।