স্টাফ রিপোর্টার : ভাসমান-নিরন্ন মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ দুপুরে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘ঈদ মেহমান’-এ ভাসমান-নিরন্নসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাবার পরিবেশনে অংশ নেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সৈয়দ ফারুক প্রমুখ।
