1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

কোটি কোটি টাকার হাসপাতাল শেয়ার হোল্ডারদের অজ্ঞাতে বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপের্টার
আধুনিক হাসপাতালের যাবতীয় হস্তান্তর কার্যক্রম বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার প্রসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসাপাতাল ও ডায়গনিষ্টিক মালিক সমিতি (BPCDOA)’র কাছে করা এক আবেদনপত্র থেকে জানা যায়, পরিচালনা কমিটির কতিপয় স্বার্থন্বেষী পরিচালক ও সদস্যবৃন্দ ব্যক্তিস্বার্থের লাভের জন্য ২ কোটি ৩ লক্ষ টাকার মূল্যের আধুনিক হাসপাতালটি অত্যান্ত গোপনিয়তা ও ভ্রান্ত রেজুলেশন করে নাম মাত্র মূল্য ৩০ লক্ষ টাকা অগ্রিম জামানত (ফেরত যোগ্য ও ব্যক্তি বিশেষের নিকট) এবং মাসিক ৮০ হাজার টাকায় ৩ বছরে প্রাপ্ত ২৮ লক্ষ আশি হাজার টাকা চুক্তিতে জনাব ডাঃ শওকাত আল ইমরান (ইমরোজ) তাঁর বাবা জনাব আবদুল খালেকের নামে চুক্তি করেন। চুক্তির সময় (৩ বছর) পরিবর্তিতে হাসপাতাল অবকাটামো, সকল সরঞ্জাম বিনষ্ট ও ব্যবহার অনুপোযোগি হয়ে যাবে। এতে হাসপাতালের মূল্য হ্রাস পাবে এবং সকল সদস্যবৃন্দ নিশ্চিত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই অধিকাংশ সদস্যবৃন্দ চুক্তিভিত্তিতে অনাগ্রহী এবং এককালিন নিলামে সর্বোচ্ছ দামে বিক্রি হস্তান্তরের সম্মত হলেও তাতে কর্ণপাত করছে না শেয়ারে থাকা ৫/৬ জন।

গত ২২/০৩/২০২৫ইং তারিখে আধুনিক হাসপাতালের অধিকাংশ পরিচালক ও সদস্যবৃন্দ অভিযোগের পাশাপাশি সবাই দাবি জানান- তাদের অগচোরে বসুরহাট আধুনিক হাসপাতালটি হস্তান্তরের ব্যাখ্যা প্রদান ও পুণঃমূল্যায়ন। (প্রকাশ থাকে পরিচালনা কমিটির
প্রতিটি মিটিংয়ে বিক্রয়/হস্তান্তরে মালিকদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল), অনতি বিলম্বে মালিকানা দলিল হস্তান্তর, শেয়ারের সদস্যবৃন্দের প্রদত্ত অর্থের পরিমানসহ তালিকা, হাসপাতাল সরঞ্জাম ক্রয়ের তালিকা,, মাসিক ও বাৎসরিক আয়-ব্যয় হিসাব, ২৭ লক্ষ টাকা ক্রয়কৃত USG মেশিনের বর্তমান অবস্থান জানাতে হবে এবং ৫ আগস্টের পরে অর্থিক ক্ষতি ও নগদ ৫-৬ লক্ষ টাকা আত্মসাদ প্রসঙ্গে যথাযথ সঠিক তথ্য উপস্থাপন করতে হবে।
উপরোল্লেখিত অভিযোগের যথাযথ সুন্তুষ্ঠজনক উত্তর না দিয়ে গোপনে চুক্তি ভিত্তিক হাসপাতাল হস্তান্তর করার জালিয়াতি পায়তারা করে। এতে মালিকদের মধ্যে ক্ষোভের সংঞ্চালন হয় এবং অপ্রিতিকর ঘটনা ঘটার সম্ভবনা দেখা দেয়।”

উপরে উল্লেখিত সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল মালিক সমিতির নীতি নির্ধারকগণ আলোচনা প্রর্যালোচনা করে প্রতিয়মান হয় হাসপাতাল নিয়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যা কাম্য নয়। তাই উভয় পক্ষের উপস্থিতি সুষ্ঠ সামাধানের লক্ষে বৈঠক আহ্বান করে সকল প্রকার তথ্য উপাত্ত প্রমানের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেয়া হবে।

অতএব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র হাসপাতালের যাবতীয় হস্তান্তর কার্যক্রম বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় মালিক সমিতির পক্ষ থেকে আপনার/আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কতা বার্তা দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক-এর পক্ষে নূর নবী সবুজ।, অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছু ক হাসপাতাল মালিক সমিতির কয়েকজনের সাথে যোগাযোগ করলে উনারা জানান এর আগেও বসুরহাটে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে কিন্তু কেউ অভিযোগ করে নাই বিদায় মালিক সমিতি কোন ব্যবস্থা নিতে পারেনি এবার যেহেতু মালিক সমিতি বরাবর লিখিত অভিযোগ এসেছে বসুরহাট হাসপাতাল মালিক সমিতি অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে বলে পূর্বাভাসকে জানান, এভাবে বসুরহাটে অগেও এমন জালিয়াতির খবর আমরা শুনেছি। এবার যেহেতু অভিযোগ পেয়েছি, দোষ করলে শাস্তি পেতে হবেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com