1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

কবি রিয়াজুল হক সাগরের আকুতি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : প্রিয় বন্ধুগণ! একটি বিষয়ে অবগত আছেন যে আমার শিশু কন্যা ও স্ত্রীর উপর যে অন্যায় কাজ হয়েছে এই বিষয়ে গত, ১৫/৬/ ২০২৬ তারিখে হারাগাছ মেট্রো থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এই অভিযোগ তুলে নেয়ার জন্য চারিদিক থেকে আমাকে ও আমার পরিবারকে চাপ প্রয়োগ করা হচ্ছে! বিষয়টি সকলের কাছে জানিয়ে দিলাম। এমন কি দলীয় প্রভাব খাটার চেষ্টা করা হচ্ছে। এর জন্য যদি আমি ও আমার পরিবারের কিছু হয় এরজন্য কাকে দায়ি করবো বলতে পারেন। আমার চার চারটি কন্যা সন্তান নিয়ে বড় অসহায় হয়ে আছি! যদি আমার মেয়েরা রামিসা ও নন্দীর মত হয়। এই বিষয়ে সকলের মতামত চাই। আশা করি পাশে থাকবেন।

উল্লেখ্য, রংপুর সিটির ৮ নং ওয়ার্ডের চাঁন্দকুটি এলাকার ১৮ দোন গ্রামের চার সন্তানের জননী সুরাইয়ার উপর হামলা করেন। গত শনিবার ২ শ্রেণী পড়ুয়া ছাত্রী রোজা  (৭) স্কুলে যাওয়ার পথে,শিশুদের সাথে দুষ্টামি করায় একই গ্রামের শরীফ মিয়ার ছেলে আফছার জামিল ওরফে কেকা (৩২),রোজাকে মারতে মাতে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।পথে থাকা মানুষ দেখতে পেয়ে কেকা রোজাকে ছেড়ে দেয়।রোজা স্কুল শেষে বাড়ি এসে বিষয়টি তার মাকে জানায়। সাথে সাথে তার মা প্রতিবাদ করতে গেলে তাকেও শরীফ এর বউ রোখছানা তাকে গালিগালাজ করতে থাকে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে আরও ভয়ংকর রুপ ধারণ করে। আজ সোমবার সকালে সুরাইয়া গ্রামের দোকানে খরচ করতে গেলে পুর্বপরিকল্পিত ভাবে শরীফের দুইছেলে কেকা ও রাহুল ও রোখছানা সুরাইয়ার উপর হামলা চালায়।রাহুল নামে ছেলেটি সুরাইয়ার গলা চিপে ধরে আর বলে আজকে তোকে শেষ করে দেব তোর কোন বাপ আছে তোকে বাচাঁয়। তোর মেয়ে যে চারটি আছে তাকেও মারতে মারতে এলাকায় ঘুরিয়ে বেড়াবো।এমন কথা শুনে সুরাইয়া আতংকিত হয়ে যায়।বিষয়টি নিয়ে স্বামীকে বললে সেও প্রতিবাদ করতে গেলে তারও একাই অবস্থাও করে তারা।স্বামী: প্রতিবন্ধী হওয়ায়, সুরাইয়া এখন চার কন্যাসন্তান নিয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।

এমন কান্ডে হতাশ এলাকাবাসি।তারা সংখ্যায় বেশি হওয়ায় তাদের সাথে পেরে উঠা মুশকিল অসহায় প্রতিবন্ধী স্বামী কিছু করতে পারবেনা বলে তাদের পেশি শক্তি ।  সুরাইয়ার দাবি আমি অসহায় প্রতিবন্ধী স্বামী ও চার কন্যাকে নিয়ে নিরাপত্তাহিনত্বায় আছি।আমি ও আমার মেয়েদের নিরাপত্তা চাই। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com