1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক শিক্ষামেলার গ্লোবাল এডুকেশন হাব-এর স্টলে শিক্ষার্থীদের ভীড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে
এডুকেশন এক্সপোতে গ্লোবাল এডুকেশন হাব-সিডনীর স্টলে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলছেন বেলাল হোসেন ঢালী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ৬১তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৫। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলা শনিবার পর্যন্ত চলবে। মেলার এবারের স্লোগান—‌‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’। দেশি-বিদেশি প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই উৎসবে, যা বিদেশে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করেছে। আর এই  শিক্ষামেলায় প্রথমবারের মত অংশ নেয়া গ্লোবাল এডুকেশন হাব-সিডনির স্টলে ছিলো উপচে পড়া  ভীড়। আলাপকালে দৈনিক পূর্বাভাসকে গ্লোবাল এডুকেশন হাব-সিডনির সিইও বেলাল হোসেন ঢালী বলেন, আমি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ায় আছি প্রায় ৩ দশক। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম আছি। অর তারই ধারাবাহিকতায় উচ্চ শিক্ষায় আগ্রহী মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা করবার প্রত্যয়ে গ্লোবাল এডুকেশন হাব-সিডনির মাধ্যমে সহায়তা করছি। অস্টেলিয়ার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে

এডুকেশন এক্সপোতে গ্লোবাল এডুকেশন হাব-সিডনীর স্টলে শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলছেন বেলাল হোসেন ঢালী

শিক্ষার সুযোগ গড়ে দিতে আমি ও আমার প্রতিষ্ঠান  গ্লোবাল এডুকেশন হাব-সিডনি বদ্ধ পরিকর। গ্লোবাল এডুকেশন হাব-সিডনির মাধ্যমে যারাই উচ্চ শিক্ষায় অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে গিয়েছে সবাই স্ব স্ব অবস্থান থেকে সর্বোচ্চ সুযোগ নিয়ে ভালো আছে। এদিকে গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে শুরু হয়েছে বাংলাদেশ ইলেকট্রিক যান ও মোবিলিটি এক্সপো এবং বাংলাদেশ আন্তর্জাতিক চিকিৎসা সরঞ্জাম প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। প্রদর্শনীতে দেখা যাচ্ছে বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য শক্তি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিস্তৃত প্রদর্শন। গতকাল সকালে আইসিসিবিতে গিয়ে দেখা যায়, আইসিসিবির ৩ নম্বর হলে চলছে শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী আয়োজন। সকাল থেকে শিক্ষার্থী-অভিভাবকসহ অনেকে শিক্ষামেলায় ঘুরতে এসেছে। তাঁরা বিভিন্ন স্টলে গিয়ে বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আগ্রহ নিয়ে মেলায় আসাদের বিভিন্ন তথ্য জানাচ্ছেন। আয়োজকরা জানান, মেলার মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার পথকে আরো সহজ, নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ করা। তিন দিনের এই উৎসবে থাকছে অর্ধশতাধিক স্টল, সরাসরি পরামর্শ সেশন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ, অন-স্পট স্কলারশিপ আবেদন, কোর্স ও ভিসা বিষয়ক দিকনির্দেশনা এবং বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা। দেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে এই আন্তর্জাতিক শিক্ষা মেলা এরই মধ্যে সাড়া ফেলেছে। আয়োজনটি পরিচালনা করছে ফেয়ার কনভেনার সলিউশনস লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহমুদ গালিব বলেন, ‘এই আয়োজন শুধু একটি মেলা নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার এক অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম। আমরা চাই, প্রত্যেক শিক্ষার্থী যেন সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা পেয়ে তাদের স্বপ্নের দেশে পৌঁছাতে পারে। আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আয়ারল্যান্ড এডুকেশন অফিস, অ্যাডভার্স, এডুকেশন প্ল্যানেট, অস্ট্রেলিয়ান এডুকেশন প্ল্যানেট, ব্রিটিশ কানাডা রিসার্চ সেন্টার, ফাইন অ্যানসার, ফেইথ ওভারসিজ, ডি সি এস এডুকেয়ার, স্যাঙ্গেন এডুকেশন, এডিউলেন্স, ইউনিভার্সাল এডুকেশন, ওয়ান ক্যারিয়ার গ্লোবাল, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ইউনিগ্লোব কনসাল্টিং, এডু এইমার্স, ডয়েন অ্যাসোসিয়েটস এবং ঢাকা আইইএলটিএস সেন্টার। একই সঙ্গে গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে শুরু হয়েছে বাংলাদেশ ইলেকট্রিক যান ও মোবিলিটি এক্সপো এবং বাংলাদেশ আন্তর্জাতিক চিকিৎসা সরঞ্জাম প্রদর্শনী।

স্যাভার ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খোরশেদ আলম। উপস্থিত ছিলেন আকিজ মোটরসের প্রধান নির্বাহী এস কে আমিনউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, স্যাভার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম প্রমুখ।

মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি শীর্ষ প্রতিষ্ঠান টাইকন, ওয়ালটন, আকিজ, বিওয়াইডি, সানরা, রাইডোসহ আরো অনেকে। বৈদ্যুতিক যানবাহনের নতুন সম্ভাবনা তুলে ধরছে এই আয়োজন। দর্শকের নজর কাড়ছে আকিজের তৈরি বৈদ্যুতিক স্কুটার, পণ্য পরিবহন ভ্যান ও ক্লাব কার, যা দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব পরিবহনের ভবিষ্যৎ দিক নির্দেশ করছে। প্রদর্শনীতে বৈদ্যুতিক যানবাহনের পাশাপাশি রয়েছে চার্জিং অবকাঠামো, সোলার শক্তি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির নানা উদ্ভাবন। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম, ল্যাব প্রযুক্তি, ফিজিওথেরাপি যন্ত্রপাতি ও বিভিন্ন চিকিৎসা উপকরণ মেলায় প্রদর্শন করা হচ্ছে। আইসিসিবির নবরাত্রী হলে গতকাল শেষ হয়েছে ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’র ১৯তম আসর। শেষ দিনও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের আসরে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, স্পেন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com