1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

রাষ্ট্র ও সমাজে ইসলাম প্রতিষ্ঠায় কর্মসূচি ঘোষণার লক্ষ্যে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন : রাষ্ট্র ও সমাজে ইসলাম প্রতিষ্ঠায় কর্মসূচি ঘোষণার লক্ষ্যে মানববন্ধন করেছে ইসলামী সমাজ নামে একটি সংগঠন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন ইসলামী সমাজের কেন্দ্রীয় আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর। এছাড়া সংগঠনের খুলনা বিভাগীয় অঞ্চল-১ এর দায়িত্বশীল মুহাম্মাদ আলী জিন্নাহ্, বরিশাল বিভাগীয় দায়িত্বশীল মো. আবু বকর সিদ্দিক, চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল-২ এর দায়িত্বশীল আমীর হোসাইন, ঢাকা বিভাগীয় অঞ্চল ১- এর দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মুহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আজ বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত, যার কারণে মানুষ দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতির কারণে মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র নামক দুর্নীতি দ্বারা দীর্ঘকাল সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হচ্ছে বিধায় মানুষের জীবনে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব।

মানববন্ধন থেকে রাষ্ট্র ও সমাজে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে অক্টোবর মাসব্যাপী শান্তিপূর্ণ ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলো হলো-
১। ২৭, ২৮ ও ২৯ অক্টোবর তিন দিনব্যাপী গাজীপুর মুক্ত মঞ্চ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা।

২। ১৯ অক্টোবর চট্টগ্রাম, ২০ অক্টোবর সিলেট, ২১ অক্টোবর রংপুর, ২২ অক্টোবর খুলনা, ২৩ অক্টোবর বরিশাল, ২৪ অক্টোবর কুমিল্লা এবং ২৬ অক্টোবর গাজীপুর মহানগরে মানবাধিকার সমাবেশ।

৩। দেশের বিভিন্ন জেলায় ও বিভাগীয় শহরে দায়িত্বশীলদের নেতৃত্বে একটি টিম ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত গণসংযোগ, পথসভা ও লিফলেট বিলি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com