নির্বাচনকালীন ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর দিলো সরকার
প্রতিবেদকের নাম:
প্রকাশিত:
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
১০৮
বার পড়া হয়েছে
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসকসহ (ডিসি) ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত ওই নির্বাচনে দায়িত্ব পালন করা এসব যুগ্মসচিব ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে ছিলেন।
এছাড়াও, তালিকায় আছেন- মো. মাজেদুর রহমান খান, একেএম মামুনুর রশিদ, অঞ্জন চন্দ্র পাল, মোহাম্মদ ইলিয়াস হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, এ জেড এম নুরুল হক, কাজী আবু তাহের, মো. শাহরিয়ার, মোহাম্মদ দাউদুল ইসলাম, মঈনইল ইসলাম, মো. আসলাম হোসেন, মো. আবুল ফজল মীর।
প্রজ্ঞাপনে বলা হয়, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন মর্মে বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে চাকরি থেকে অবসর দিল।