প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে উত্তরা প্রেস ক্লাবে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। এসময় উত্তরার জসীমউদ্দীন সড়ক দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান (৪৫)। তারা দুজনই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। 




