1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে নতুনধারার শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : প্রখ্যাত লেখক, গবেষক ও চিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক। বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তক ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী।
এক শোক বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, আবুল কাসেম ফজলুল হক ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও গবেষক। সাহিত্য, সমাজচিন্তা ও বুদ্ধিবৃত্তিক পরিসরে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তার মৃত্যু হয়।
এর আগে আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে মিরপুরের সাড়ে ১১ নম্বর সেক্টরে অবস্থিত নিজ বাসভবনে রাখা হয়েছে।
আবুল কাসেম ফজলুল হক সাহিত্য, সমাজচিন্তা এবং নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তত্ত্ব নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি একসময় বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com