
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১ জুলাই সন্ধ্যা সাড়ে ৫ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যে জুলাইর কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী এটিএম আজহারের মত মানুষ এমপি হয়েছে, যে জুলাই যুদ্ধাপরাধী-জামায়াত ইসলামকে পুনর্বাসিত করেছে, যে জুলাই ধর্ষণ-খুন-ছিনতাই-চুরি-ডাকাতি বাড়িয়েছে, সেই জুলাইকে ঘৃণা জানানো পুরো জাতির নৈতিক দায়িত্ব। নতুনধারা বাংলাদেশ এনডিবি এই দায়িত্ব পালন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক প্রতিনিধিত্বকারী দল হিসেবে।এসময় নেতৃবৃন্দ আরো বলেন, যে জুলাইর কারণে মার্কিনী দাসত্ব গ্রহণ করার চুক্তি হয়েছে, ছাত্র সমাজ পথ হারিয়েছে, মা- বোনেরা অনিরাপদ হয়েছে, ধর্মান্ধদের সংখ্যা বেড়েছে, ধর্মীয় সাইনবোর্ড ব্যবহারের মধ্য দিয়ে অধর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে, সেই জুলাইকে ‘না’ বলা আপনার আমার আমাদের ব্যক্তিগত, নৈতিক-সামাজিক ও রাষ্ট্রিয় দায়িত্ব। আসুন জুলাইকে ‘না’ বলি; জুলাইকে ব্যবহার করে রাতারাতি যারা কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করেছে, উপদেষ্টা হয়েছে, এমপি হয়েছে, রাজনৈতিক দল করেছে, তাদেরকে বয়কট করি-প্রতিহত করি।