1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিজয় দিবস না মানা ফুয়াদ বিপুল ভোটে পরাজিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কাছে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।

১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।এই আসনে মোট ভোটারসংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com