এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে গুলাগুলিতে আহত হয়ে দেশ ছেড়ে পালিয়ে আসছেন আরসা গ্রুপের সদস্যরা। রবিবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করেছেন জনতা। তাদের দাবি, রোহিঙ্গা সমস্যা ও সরকারিভাবে বলিষ্ঠ পদক্ষেপ নেয়া হোক। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।









