1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ধর্ম কটূক্তির অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুনধারার বিচার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
Oplus_131072
  • ময়মনসিংহ থেকে কলি আক্তার :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে।

Oplus_131072

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দার রবি চন্দ্র দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বিক্ষুব্ধ কিছু মানুষ নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেখে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্যদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com