1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

একুশে বইমেলা ২০২৬ স্থগিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর ঘোষিত তারিখ স্থগিত করা হয়েছে। রোববার বাংলা একাডেমি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫-এর নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বইমেলার আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

বাংলা একাডেমি মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, প্রকাশক ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com