
বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময়ে চ্যানেল-এস-এর প্রিয় সহকর্মী সাংবাদিক তরিকুল শিবলী মারা গেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে সংবাদ সংগ্রহকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সহকর্মী সাংবাদিকদের কাছে তিনি ছিলেন পরিশ্রমী, প্রাণবন্ত ও আন্তরিক একজন মানুষ। তার অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাংবাদিক শিবলীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।