
স্টাফ রিপোর্টার : জুতা পায়ে শ্রদ্ধা জানানোর প্রতিবাদের মধ্য দিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রভাত ফেরী করেছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা
চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা’র নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।