
স্টাফ রিপোর্টার : সৈয়দ মোকাম্মেল হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে সৈয়দ মোকাম্মেল হোসাইন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে অনুষ্ঠিত এই আয়োজনে মিসেস মনজু
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা একটি সুন্দর বাংলাদেশ গড়বেই ইনশাল্লাহ। যেই বাংলাদেশে সবাই সুখে থাকবে, ভালো থাকবে। মেহেদী ও সাজিদের তত্বাবধানে বাগেরহাটের দর্শানীর এলজিইডি মোড়ে অনুষ্ঠিত এই আয়োজনে সুসান, রোমেল, চাঁদনী, মলিসহ অনেকেই যুক্ত ছিলেন বলে জানা গেছে।