
স্টাফ রিপোর্টার : কথা-কবিতা-গানে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মদিন পালিত হয়েছে। ১৮ আগস্ট বিকেল ৪ টায় সেলিম আল দীন স্মৃতি পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান
জেড এম কামরুল আনাম। কথা-কবিতা ও গান পরিবেশনে অংশ নেন কবি নাসিমা চৌধুরী, সেলিম আল দীন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোমিন মেহেদী, নজিবুল আকবর, শান্তা ফারজানা, শেখ লিজা প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে জেড এম কামরুল আনাম বলেন,জাতির এই দুঃসময়ে সেলিম আল দীনকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিলো। তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন তাঁর দেশ-মানুষ-সাহিত্য-সংস্কৃতি।