1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ইন্টারনেট গতি বৃদ্ধি ও ফেসবুক বিষয়ে বিটিআরসির নির্দেশনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি।  বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় বলা হয়েছে বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। তবে ইউটিউব চলবে। পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুত, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। বুধবার (২৪ জুলাই) রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।  না গেছে, দেশের আইন ও সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক। সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com