1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না : নতুনধারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে হামলা বন্ধ করে সমস্যা সমাধানের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, নির্মমভাবে বাংলাদেশের মানুষকে দুভাগে বিভক্ত করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। ১৮ জুলাই বিকেলে কোটা বৈষম্য সমাধানে পদক্ষেপ নিন, দেশ বাঁচান শীর্ষক পথসভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ।  এসময় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে শিক্ষার্থীদের উপর গত ৩ ধরে যে হামলা হচ্ছে, তা ন্যাক্কারজনক। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে ইতিহাসে অপরাধী হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতিটি সুবিধাভোগি। এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশী জাতির পিতা, তাহলে তাঁর সন্তানদের দেশে কিভাবে ভিন্ন চিন্তা থেকে কোটা বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া উচিৎ বলে আমরা মনে করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com