1. live@dailypurbavas24.com : news online : news online
  2. info@dailypurbavas24.com : দৈনিক পূর্বাভাস :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানী হচ্ছে না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ ক্রয় করে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে। ব্যতিক্রমী চেহারা ও নামকরণের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় নারায়ণগঞ্জের এই অ্যালবিনো জাতের মহিষটি। সম্প্রতি ঢাকার এক ক্রেতা কোরবানির জন্য এটি কিনেছিলেন।

তবে মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দেওয়া হয় এবং মহিষটি পুনরায় নারায়ণগঞ্জের খামারেই ফিরিয়ে নেওয়া হয়।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত কোরবানি না করে ওই খামারেই মহিষটিকে রেখে লালন-পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dailypurbavas24.com