

অভিযোগের বিষয়ে আবদুস সামাদ জানান, চালগুলো তার ছোট ভাই ডেইলি শপের ডিলার কামালের। তিনি স্থানীয় বিভিন্ন মাদরাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে চালগুলো কিনেছেন।
চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক বলেন, ‘রামগতির পোড়াগাছা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের বিভিন্ন মাদরাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে কিনেছেন আবদুস সামাদের ছোট ভাই কামাল। তবে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করে প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়েছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, উদ্ধার হওয়া সরকারি চালের পরিমাণ প্রায় ৩ টনের মতো। চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।