
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৫ বছর পর নতুন সদস্য নিচ্ছে বাংলাদেশ প্রেস ইউনিটি। নতুন সংগ্রহ নেয়ার উদ্যেগ গ্রহণ করেন ইউনিটির উপদেষ্টা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ যে কোনো বিভাগ/ জেলা/ উপজেলা বা থানায় কর্মরত যে কোনো সংবাদকর্মী সংগঠনটির সদস্য হতে অনলাইনে নির্ধারিত ফরম পূরন করলেই তাকে প্রাথমিক দস্য করে নেয়া হবে। অনলাইন ফর্মের লিঙ্ক বাংলাদেশ প্রেস ইউনিটির অফিসিয়াল পেইজে দেয়ার পাশাপাশি সংবাদ বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে- https://docs.google.com/forms/
উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে প্রেস ইউনিটি। বাংলাদেশ প্রেস ইউনিটি নতুন সদস্য সংগ্রহ করছে, যাতে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন হিসেবে বাংলাদেশে সর্বাধিক সক্রিয় সংগঠন হিসেবে কাজ করতে পারে।